ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার Logo ঢাকার গৃহহীন মানুষের আবাসন নিয়ে কেন আমরা ভাবব না Logo অনিরুদ্ধ বিয়ে করছেন ২৪ হাজার কোটি রুপির উত্তরাধিকারকে, কে এই কাব্য? Logo কাজের স্বীকৃতি নয়, মানুষ হিসেবে নিজের মূল্য খুঁজে পাওয়া জরুরি Logo আঞ্চলিক অস্থিরতার প্রধান উৎস ইসরায়েলি দখলদারিত্ব: মক্কা জোট, মিশর Logo এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে Logo খাগড়াছড়িতে আধাবেলার অবরোধে সড়কে কাঠের গুড়ি, টায়ারে আগুন Logo ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখর কুয়াকাটা, পর্যটকের ঢল Logo বন্ধুসভার বন্ধনে এক দেশ, এক হৃদয় Logo এবার মেটার রিসার্চ সায়েন্টিস্ট কাওছার

সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বঙ্গভবনে প্রবেশ করতে পারেনি কেউ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলনরতদের মধ্য থেকে এক দল অতি উৎসাহী বারবার বঙ্গভবনে ঢুকে পড়ার চেষ্টা করছে। তবে, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের ফলে তারা কেউ ভেতরে ঢুকতে পারেনি।

শেষ খবর পর্যন্ত (রাত ৯টা) পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে এখনো কর্মসূচি স্থগিত বা বাতিল করা হয়নি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিক থেকে এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা ভুয়া-ভুয়াসহ রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে নানা স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনরত কিছু ছাত্রজনতা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী— আন্দোলনকারীরা এখনো (রাত ৯টা) সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন।

জনপ্রিয়

কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার

সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বঙ্গভবনে প্রবেশ করতে পারেনি কেউ

প্রকাশিত ০৮:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪