ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ Logo তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ Logo ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo দেশের বেশিরভাগ ড্রাইভার ফিটনেসবিহীন: সড়কমন্ত্রী Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

যে কারনে লাহোরের নাম মুছে দিলেন রশিদ

যে কারনে লাহোরের নাম মুছে দিলেন রশিদ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। পাকিস্তানের এমন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে এবার নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) প্রোফাইল থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেছেন তিনি।

আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নেন রশিদ খান। পিএসএলে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলতেন। তবে পাকিস্তানের হামলায় নিরীহ আফগান নাগরিক ও তরুণ ক্রিকেটারদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে রশিদ সেই দলের নাম নিজের প্রোফাইল থেকে সরিয়ে দিয়েছেন।

এর আগে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে রশিদ লিখেছিলেন, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় অনেক নারী, শিশুর প্রাণ গেছে। প্রাণ গেছে তরুণ ক্রিকেটারদের, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিল। এভাবে বেসামরিক অবকাঠামোয় হামলা বর্বরোচিত ও অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।

এছাড়া পাকিস্তানের হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন রশিদ খান।

তিনি আরও লেখেন, এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে আছি। দেশের মর্যাদা সবার আগে।

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছিল। বুধবার দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তার মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার রাতে পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এতে তিনজন ক্রিকেটারসহ মোট আটজনের মৃত্যু হয়।

জনপ্রিয়

পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

যে কারনে লাহোরের নাম মুছে দিলেন রশিদ

প্রকাশিত ০৮:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫