ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

৮ শতাধিক শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রশিবিরের নবীনবরণ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ই অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্যা গ্রান্ড দাদুবাড়ি রিসোর্ট এণ্ড পার্কের অডিটোরিয়ামে উক্ত নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় ও সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ, বিশেষ অতিথি ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন খান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ও ডাকসু এজিএস মোঃ মহিউদ্দিন খান শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ বলেন,  আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরই কেউ শিবিরে আসে। আমরা চাই আপনারাও আমাদেরকে প্রশ্ন করেন, আমরা প্রশ্নের উত্তর দিয়েই আপনাদেরকে শিবিরে স্বাগত জানাবো। আমি নিজেও অনেক প্রতিকূলতা পেরিয়ে তারপর শিবির করেছি। আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবার থেকেই আমার উঠে আসা।

তিনি বলেন, লক্ষ লক্ষ নৈতিক চরিত্রের মানুষ উপহার দিতে ছাত্রশিবির সক্ষম হয়েছে। আগামী প্রজন্মকে সৎ, দক্ষ, যোগ্য করে গড়ে তুলতে শিবির দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা শিবিরের উপর বিশ্বাস রাখতে পারছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ।

জনপ্রিয়

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

৮ শতাধিক শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রশিবিরের নবীনবরণ

প্রকাশিত ১০:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫