ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে পরাজিত হয় টাইগাররা।

এর ফলে প্রথম দুই ম্যাচেই হেরে ২-০ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত করল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে পরাজিত হয়েছিল স্বাগতিকরা।টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পর এবার হার দেখল লিটন দাসের নেতৃত্বাধীন দল। এর আগে তারা শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল।

টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ধাক্কা খেলেও, দ্রুত ঘুরে দাঁড়ায় ওপেনার অ্যালিক আথানাজে ও অধিনায়ক শাই হোপের ব্যাটে। এই জুটি মাত্র ১১ ওভারে শতরানের পার্টনারশিপ গড়ে তোলে। আথানাজে ৩৩ বলে ৫২ ও হোপ ৩৬ বলে ৫৫ রান করেন।

স্পিনার নাসুম আহমেদ এক ওভারে জোড়া উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিংয়ে ভাঙন ধরান। পরে মুস্তাফিজুর রহমান শেষ ওভারে ৩ উইকেট নিয়ে ইনিংস গুটিয়ে দেন।ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তোলে। মুস্তাফিজ ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন, নাসুম ও রিশাদ হোসেন ২টি করে উইকেট শিকার করেন।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই পিছিয়ে পড়ে। ওপেনার সাইফ হাসান করেন ৫ রান, আর অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৩ রানে আউট হন।ওপেনার তানজিদ হাসান তামিম দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন (৪৮ বলে ৩ চার ও ৩ ছক্কা)। এছাড়া জাকের আলি ১৭ ও তাওহিদ হৃদয় ১২ রান যোগ করেন।

শেষ ৩ ওভারে ৩৩ রান দরকার থাকলেও শেফার্ডের দারুণ বোলিংয়ে ম্যাচ ঘুরে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানেই থেমে যায়।ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ও আকিল হোসেন ৩টি করে উইকেট নেন, আর জেসন হোল্ডার শিকার করেন ২ উইকেট।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর, একই ভেন্যুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচটি জিতে বাংলাদেশ অন্তত সান্ত্বনা জয় পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ

প্রকাশিত ০১:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫