ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা  Logo মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ 

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে তারেক রহমানের অভিনন্দন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৫১ বার পঠিত

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে তারেক রহমানের অভিনন্দন

২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

তারেক রহমান লেখেন, “২২ বছর পর, আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, ম্যাচের শুরুতেই মোরসালিনের করা গোল এবং পুরো দলের নিরলস মনোবল লাখো মানুষের মনে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জাগিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, “আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্ন পূরণ হবে এবং আমাদের জাতীয় পতাকা আরও উচ্চে উড়বে।”

ভারতের বিরুদ্ধে এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায় হিসেবে যোগ হয়েছে। ফুটবলপ্রেমীরা এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সামনে আরও ভালো দিনের প্রত্যাশা করছেন।

গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি)

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে তারেক রহমানের অভিনন্দন

প্রকাশিত ১২:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫