ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

জাবিতে তিন দিনব্যাপী নবীন বরণ নাট্যোৎসব ‘জাগরণী’

“যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি” এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) তিন দিনব্যাপী নবীন বরণ নাট্যোৎসব ‘জাগরণী ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় যুক্ত করা এবং সচেতনতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই এবারের আয়োজন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানায়, জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগবদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা। সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো জাগরণী।

বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব, বলে তারা আশা ব্যক্ত করে।

উৎসবটি ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো মঞ্চায়িত হবে। প্রথম দিনে মঞ্চস্থ হবে কমলা রঙের বোধ—রচনা ও নির্দেশনা অলোক বসু, পরিবেশনায় থিয়েটার ফ্যাক্টরি।

দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে হায়েনার খাঁচায় বদ্ধ জীবন, রচনা ও নির্দেশনা শাঁওলি, পরিবেশনায় জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি)।
আর শেষ দিনে মঞ্চে উঠবে কিনু কাহারের থেটার, রচনা মনোজ মিত্র, নির্দেশনা কাজী তৌফিকুল ইসলাম ইমন, পরিবেশনায় প্রাচ্যনাট।

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

জাবিতে তিন দিনব্যাপী নবীন বরণ নাট্যোৎসব ‘জাগরণী’

প্রকাশিত ০৮:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫