ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ই ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইন্টেরিম ইন্টেরিম,লজ্জা লজ্জা, ‘হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কি করে?’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে,’ ‘বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন৷

এসময় শিক্ষার্থীরা বলেন,“জুলাই আন্দোলনের পর আমরা ভেবেছিলাম জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা ইন্টেরিম দিতে পারবে কিন্তু ৫ই আগষ্টের পর তার উল্টোটাই হয়ে আসছে ৷ যার প্রেক্ষিতেই আজকে ঢাকায় ওসমান হাদী ভাইয়ের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি৷ ”

তারা আরও বলেন,“ ৫ই আগষ্টের আগে বিরোধী দলীয় নেতাকর্মীরা কোথায় কি করছেন তার খবর ডিজিএফআই ও এনএসআইয়ের কাছে থাকলেও ওসমান হাদী ভাইয়ের উপর হামলার বিষয়ে তারা অবগত ছিলেন না। সেই গোয়েন্দা সংস্থার আমাদের দরকার নেই। ৫ই আগষ্ট সরকার পরিবর্তন হলেও তাদের প্রেত্ম-আত্মারা এখনও প্রশাসনে বহাল তবিয়তে আছেন, যার ফলেই এমন ঘটনা সংঘটিত হয়েছে বলে আমরা মনে করি৷”

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

প্রকাশিত ১১:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫