ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

বেগম খালেদা জিয়ার শোকবইয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির স্বাক্ষর

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শোকবই উন্মোচন করা হয়েছে।

আজ (সোমবার) বিকেল ৪ টায় শোকবইতে স্বাক্ষর করেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন এবং সহযোগী সদস্য সোয়াদ ও সরোয়ার।

সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী, যিনি জনগণের অধিকার ও মর্যাদার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা সচিবালয়ের সম্মুখে শোকবই উন্মোচন করেন। পরে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তাঁদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

বেগম খালেদা জিয়ার শোকবইয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির স্বাক্ষর

প্রকাশিত ১০:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬