ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

হাবিপ্রবিতে পরীক্ষা কেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব , ফাঁকা মেডিকেল সেন্টার 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার কার্যত ফাঁকা থাকলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের দেখা গেছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায়।

মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এমন পরিস্থিতি দেখা যায়।

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক থাকলেও ক্যাম্পাসের স্থায়ী মেডিকেল সেন্টারে কোনো চিকিৎসক বা পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী না থাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে আগত অসুস্থ পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইতোমধ্যেই গতকাল হঠাৎ অসুস্থ হয়ে একজন অভিভাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পর্যাপ্ত চিকিৎসক এবং মেডিকেল সেন্টারে মানসম্মত সেবা না পাওয়ায় তার এই মৃত্য হয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয় ইর্মাজেন্সি কোনো রোগীকে ভর্তি করানোর সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা না দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজে রোগীদের পাঠানোর অভিযোগও রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই মেডিকেল সেন্টারের চিকিৎসকদের বিরুদ্ধে ।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো পরীক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি থাকলেও মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।অভিভাবকদের অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় ক্যাম্পাসে পূর্ণাঙ্গ মেডিকেল টিম থাকা জরুরি ছিল।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন বলেন,“আমরা নিজেও জানি না পরীক্ষা কেন্দ্রে আমাদের কাজ কি? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব দেয়া হয়েছে তাই আমরা কেন্দ্রে বসে আছি।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু হাসানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

হাবিপ্রবিতে পরীক্ষা কেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব , ফাঁকা মেডিকেল সেন্টার 

প্রকাশিত ০২:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬