ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

সময়ের আগেই পর্দায় আসছে ‘পুষ্পা টু’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১১৩ বার পঠিত

মহামারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে সফল ছবি ‘পুষ্পা’। ২০২১-এ মুক্তি পায় ছবিটি; বক্স অফিসেও দারুণ ব্যবসা কর। চলতি বছর আগস্টেই ‘পুষ্পা টু’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে নেয় ডিসেম্বরে।

আগামী ৬ ডিসেম্বর ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আবারও তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। সম্প্রতি অভিনেতার সামাজিক মাধ্যমের একটি পোস্টে ছবিটির নতুন তারিখ ঘোষণা করা হয়। সেই তারিখটি ৫ ডিসেম্বর।

‘পুষ্পা- দ্য রাইজ’ ছবির সাফল্যের পরেই এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা- দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শ্যুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় কাজ।

পরিচালক ফের নতুন করে শ্যুটিং শুরু করেন। গতবারের বিপুল সাফল্যের পর এবার একেবারে নিখুঁতভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে আল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বেশ। তেমনই রাশ্মিকার সঙ্গে আল্লুর গানও ইতোমধ্যেই জনপ্রিয়। বাকিটা তো দেখাই গেছে।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

সময়ের আগেই পর্দায় আসছে ‘পুষ্পা টু’

প্রকাশিত ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪