ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা

পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, কাজে বাধা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গোবিপ্রবিসাসের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সংবাদ সংগ্রহে বাধা প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে একাধিক সাংবাদিক আহত হন। একই সঙ্গে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করা হয় এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়।

হামলা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোবিপ্রবিসাসের নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু বারবার এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণিত হয় যে, সাংবাদিকদের নিরাপত্তা এখনো মারাত্মকভাবে ঝুঁকির মুখে।

নেতৃবৃন্দ আরও বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি পেশার ওপর আঘাত নয় বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। একইসাথে এটি জনগণের জানার অধিকারকে বাধাগ্রস্ত করে এবং গণতন্ত্রকে দুর্বল করে।

বিবৃতিতে আরও বলা হয়, গোবিপ্রবিসাস নেতৃবৃন্দ এই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীর দ্রুত সনাক্তকরণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা

প্রকাশিত ১০:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬