ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২২৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকারস সোসাইটি (ইকসাস)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মসজিদমুখী ছাত্র-শিক্ষক, পরিবহন দপ্তরের কর্মচারী এবং আনসার সদস্যদের সম্মানে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মুজিবুর রহমান। ইফতারের পূর্বে তিনি রমাদানের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত দীনী আলোচনা করেন।

ইকসাসের সাধারণ সম্পাদক আদনান মুয়ীদ বলেন, “বরকতময় মাস রমাদান আমাদের মাঝে সমাগত। এ মাসের সর্বোচ্চ কল্যাণ ও ফায়দা অর্জনের লক্ষ্যে আমরা এই রমাদান হালাকার আয়োজন করেছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কর্মরত আনসার সদস্য এবং সকল ছাত্র-শিক্ষককে ইফতার ও হালাকায় একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। সকলের দোয়া কামনা করছি।”

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬