ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি Logo ‘পতিত স্বৈরাচার’ ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী Logo রিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার Logo দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট Logo নাঈমের ডাবল সেঞ্চুরি, ১০ ছক্কায় আজিজুল ১৪২, ২২ বলের ফিফটিতে জাওয়াদের রেকর্ড Logo অন্যের সঙ্গে নিজেকে তুলনা নয় Logo আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী Logo আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২৫৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকারস সোসাইটি (ইকসাস)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মসজিদমুখী ছাত্র-শিক্ষক, পরিবহন দপ্তরের কর্মচারী এবং আনসার সদস্যদের সম্মানে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মুজিবুর রহমান। ইফতারের পূর্বে তিনি রমাদানের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত দীনী আলোচনা করেন।

ইকসাসের সাধারণ সম্পাদক আদনান মুয়ীদ বলেন, “বরকতময় মাস রমাদান আমাদের মাঝে সমাগত। এ মাসের সর্বোচ্চ কল্যাণ ও ফায়দা অর্জনের লক্ষ্যে আমরা এই রমাদান হালাকার আয়োজন করেছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কর্মরত আনসার সদস্য এবং সকল ছাত্র-শিক্ষককে ইফতার ও হালাকায় একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। সকলের দোয়া কামনা করছি।”

জনপ্রিয়

চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’

যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬