ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

নববর্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ববি ছাত্রদলের

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের উদ্যোগে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশীয় সংস্কৃতির চর্চা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

পহেলা বৈশাখে অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল হাঁড়ি ভাঙা, হাঁস ধরা ও মোরগ লড়াই।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শান্ত এবং সাংগঠনিক সম্পাদক মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক আব্দুল আলীম বাছীর।

হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন— জিহাদ খলিফা (মার্কেটিং, ১০ম ব্যাচ), আমিনা আক্তার তৌফিক (ফিন্যান্স, ১০ম ব্যাচ) ও ফয়সাল হাসান।

মোরগ লড়াইয়ে বিজয়ী হয়েছেন ইমন (ইংরেজি, ৮ম ব্যাচ), সাদ্দাম (অ্যাকাউন্টিং, ১২তম ব্যাচ) ও ইব্রাহিম (১০ম ব্যাচ)।

হাঁস ধরা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন উজ্জ্বল (রাষ্ট্রবিজ্ঞান, ১০ম ব্যাচ)।

অনুষ্ঠান শেষে সভাপতি মোশাররফ হোসেন আয়োজনে সহযোগিতাকারী সকল শিক্ষার্থী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক কার্যক্রমে ছাত্রদল ভবিষ্যতেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জুনায়েদ/ববি

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

নববর্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ববি ছাত্রদলের

প্রকাশিত ০২:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬