ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাথরুমে অজু-গোসলের দোয়া পড়া যাবে কি Logo ডায়েট করেও ওজন কমছে না? যে ৯টি ভুল হতে পারে কারণ Logo এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে Logo ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিলেন’ Logo পাঁচ বছর পর মায়ের সঙ্গে প্রথম কথা বললেন অং সান সু চির ছেলে Logo বাল্যবিয়েতে কমে মেয়ের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ Logo ব্যাটিং স্বর্গে ৮৫৯ রানের ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ইতিহাস Logo ‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান Logo দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত Logo রেয়ালকে নিয়ে মন্তব্যের জেরে তেবাসের বিরুদ্ধে পদক্ষেপ স্পেন সরকারের

নববর্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ববি ছাত্রদলের

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের উদ্যোগে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশীয় সংস্কৃতির চর্চা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

পহেলা বৈশাখে অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল হাঁড়ি ভাঙা, হাঁস ধরা ও মোরগ লড়াই।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শান্ত এবং সাংগঠনিক সম্পাদক মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক আব্দুল আলীম বাছীর।

হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন— জিহাদ খলিফা (মার্কেটিং, ১০ম ব্যাচ), আমিনা আক্তার তৌফিক (ফিন্যান্স, ১০ম ব্যাচ) ও ফয়সাল হাসান।

মোরগ লড়াইয়ে বিজয়ী হয়েছেন ইমন (ইংরেজি, ৮ম ব্যাচ), সাদ্দাম (অ্যাকাউন্টিং, ১২তম ব্যাচ) ও ইব্রাহিম (১০ম ব্যাচ)।

হাঁস ধরা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন উজ্জ্বল (রাষ্ট্রবিজ্ঞান, ১০ম ব্যাচ)।

অনুষ্ঠান শেষে সভাপতি মোশাররফ হোসেন আয়োজনে সহযোগিতাকারী সকল শিক্ষার্থী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক কার্যক্রমে ছাত্রদল ভবিষ্যতেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জুনায়েদ/ববি

জনপ্রিয়

বাথরুমে অজু-গোসলের দোয়া পড়া যাবে কি

নববর্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ববি ছাত্রদলের

প্রকাশিত ০২:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬