ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর… Logo বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা Logo ‘ডুমজবিং’: অপছন্দের চাকরিতে আটকে থাকার অদৃশ্য ফাঁদ Logo আইফোন ডুও’র প্রি-অর্ডার: বাজার দখলে অ্যাপলের নতুন জুয়া Logo বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে Logo এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান Logo নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিনকে জাবি প্রশাসনের অভিনন্দন Logo নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিনকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন Logo ডিওমান্ডেকে দেখে শুরুর সময়ের ভিনিসিউসকে মনে পড়ছে মরিনিয়োর Logo দর্শনীয় চার গোলের ম্যাচে জয়ের চেয়েও বড় যে প্রাপ্তি মরিনিয়োর

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। তারা আদালতে উপস্থিত না থাকায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গ্রাহক তাহসানুল ইসলাম আল আমিন ২০২১ সালের ২৭ মার্চ থেকে একই বছরের ৫ জুন পর্যন্ত দুটি মোটরসাইকেল, একটি স্মার্ট ফোনসহ বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় বাবদ ২ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা পরিশোধ করেন। এই টাকার বিপরীতে বাদীকে পণ্য সরবরাহ করা হয়নি। পরে আংশিক টাকা ফেরতের উদ্দেশে ইভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে এক লাখ ৮০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। তবে ওই চেক দিয়ে বাদী সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে পারেননি। সর্বশেষ গত ১৮ জানুয়ারি টাকা ফেরত পেতে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় গত ২৫ জানুয়ারি তাহসানুল ইসলাম আল আমিন বাদী হয়ে আদালতে মামলা করেন।

ই-কমার্স প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের কয়েকশ কোটি টাকার পণ্য সরবরাহ করতে পারেনি এবং বিক্রেতাদের অর্থ দিতে পারেনি বলে অভিযোগে রয়েছে। এ নিয়ে একাধিক মামলা দায়ের করেন গ্রাহকরা।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় এক গ্রাহকের দায়ের করা মামলায় রাসেল ও নাসরিনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ওই দম্পতির বিরুদ্ধে ধানমন্ডি থানা ও আদালতে অর্থ আত্মসাতের আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।

জনপ্রিয়

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর…

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত ০৮:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪