ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অভিজিৎ মুক্তি পেলেও সিজেপির ২ নেতা এখনো কারাবন্দি Logo চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলের কারাদণ্ড Logo ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল Logo সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস Logo আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন Logo মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে Logo চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে ইউল্যাবে সম্মেলন Logo দেম্বেলের পেনাল্টি মিসের পর গোল, পিএসজির জয় Logo যুক্তরাষ্ট্রে ৩৪ বছর ধরে বসবাস করা বাংলাদেশি অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার Logo সম্প্রীতিতে যারা বিভাজন ঘটাতে চায়, তাদের ব্যাপারে সর্তক থাকুন: রাষ্ট্রপতি

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। তারা আদালতে উপস্থিত না থাকায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গ্রাহক তাহসানুল ইসলাম আল আমিন ২০২১ সালের ২৭ মার্চ থেকে একই বছরের ৫ জুন পর্যন্ত দুটি মোটরসাইকেল, একটি স্মার্ট ফোনসহ বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় বাবদ ২ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা পরিশোধ করেন। এই টাকার বিপরীতে বাদীকে পণ্য সরবরাহ করা হয়নি। পরে আংশিক টাকা ফেরতের উদ্দেশে ইভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে এক লাখ ৮০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। তবে ওই চেক দিয়ে বাদী সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে পারেননি। সর্বশেষ গত ১৮ জানুয়ারি টাকা ফেরত পেতে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় গত ২৫ জানুয়ারি তাহসানুল ইসলাম আল আমিন বাদী হয়ে আদালতে মামলা করেন।

ই-কমার্স প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের কয়েকশ কোটি টাকার পণ্য সরবরাহ করতে পারেনি এবং বিক্রেতাদের অর্থ দিতে পারেনি বলে অভিযোগে রয়েছে। এ নিয়ে একাধিক মামলা দায়ের করেন গ্রাহকরা।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় এক গ্রাহকের দায়ের করা মামলায় রাসেল ও নাসরিনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ওই দম্পতির বিরুদ্ধে ধানমন্ডি থানা ও আদালতে অর্থ আত্মসাতের আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।

জনপ্রিয়

অভিজিৎ মুক্তি পেলেও সিজেপির ২ নেতা এখনো কারাবন্দি

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত ০৮:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪