ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo এমবাপেকে আটকাতে ফ্লিকের পরিকল্পনা Logo আত্মবিশ্বাস নিয়ে ‘ফুটবলের সেরা ম‍্যাচের’ দিকে তাকিয়ে ফ্লিক Logo ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও Logo বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক Logo কুনমিংয়ে চোখের সেবায় মিলবে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা Logo অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই, বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী Logo নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক Logo সৃজনশীল শিল্পকে ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী Logo গাজীপুরে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের ঠিক দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগের কারণ হয়ে উঠলেন অধিনায়ক লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ফলে বিশ্বকাপের আগে তার শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে বৃষ্টিভেজা আবহাওয়ায় অনুষ্ঠিত এমএলএসের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৭৩তম মিনিটে একটি ফ্রি-কিক নেওয়ার পর হঠাৎ নিজের পায়ের পেছনের অংশ চেপে ধরেন মেসি। এরপর বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান তিনি। কিছুক্ষণ পর নিজেই মাঠ ছেড়ে সরাসরি প্লেয়ার্স টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির পক্ষ থেকে তার চোটের ধরন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র আড়াই সপ্তাহের মতো সময় বাকি, তখন মেসির এমন চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।

জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

প্রকাশিত ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬