ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাইব্রেরির পাশে নামাজের জন্য নির্ধারিত স্থান চায় পাবিপ্রবি ছাত্রদল Logo সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা Logo আবারও বাঁচালেন সেই বোলাররাই, স্বস্তির জয়ে সেমিতে বাংলাদেশ Logo হরমুজের প্রবেশমুখে আটক যুক্তরাষ্ট্রের ‘সাবমেরিন ড্রোন’ Logo ডাকসুর স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ হাজার শিক্ষার্থী Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিন ৩২৭ কোটি টাকা তুললেন গ্রাহকরা Logo সরকারি চাকরির নিয়োগে দলীয়করণ-দুর্নীতি তৈরি করবে ভাইভার নম্বর বৃদ্ধি Logo বোলারদের তোপে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন খলিলুর রহমান Logo এবার আইসিসির আরও একটি কমিটির দায়িত্বে তামিম ইকবাল

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের ঠিক দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগের কারণ হয়ে উঠলেন অধিনায়ক লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ফলে বিশ্বকাপের আগে তার শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে বৃষ্টিভেজা আবহাওয়ায় অনুষ্ঠিত এমএলএসের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৭৩তম মিনিটে একটি ফ্রি-কিক নেওয়ার পর হঠাৎ নিজের পায়ের পেছনের অংশ চেপে ধরেন মেসি। এরপর বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান তিনি। কিছুক্ষণ পর নিজেই মাঠ ছেড়ে সরাসরি প্লেয়ার্স টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির পক্ষ থেকে তার চোটের ধরন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র আড়াই সপ্তাহের মতো সময় বাকি, তখন মেসির এমন চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।

জনপ্রিয়

লাইব্রেরির পাশে নামাজের জন্য নির্ধারিত স্থান চায় পাবিপ্রবি ছাত্রদল

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

প্রকাশিত ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬