ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিচ্ছন্নতা অভিযান Logo সচিব পদমর্যাদায় বিএমডিএর চেয়ারম্যান হওয়ায় বাকৃবিতে কৃষিবিদ তুহিনকে সংবর্ধনা Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা Logo দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন যুবক Logo অবশেষে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র Logo ভারতের কাছে হেরে সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা Logo নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল গ্রেপ্তার Logo ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা  Logo শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। পায়ের পেছনের মাংসপেশিতে গুরুতর চোট পেয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালেরদি।

শনিবার (৬ জুন) আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এএফএ জানায়, ডান পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট পাওয়ায় বালেরদি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন না। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি।

এএফএর বার্তায় বলা হয়, “ডিফেন্ডার লিওনার্দো বালেরদি ডান পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট পেয়েছেন। ফলে তিনি বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে পারবেন না। সাহস রাখো, শক্ত থাকো এবং দ্রুত সুস্থ হয়ে ওঠো।”

শুক্রবার দলের অনুশীলনের সময় চোট পান ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দুই সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। শিগগিরই তার পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

চোট না পেলে এটিই হতো বালেরদির প্রথম বিশ্বকাপ। ২০১৯ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হলেও কাতার বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। এখন পর্যন্ত আলবিসেলেস্তেদের জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। ২০১৯ সালের অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর জাতীয় দলের নজরে আসেন তিনি।

বিশ্বকাপের আগে বালেরদির ছিটকে যাওয়া আর্জেন্টিনা দলের রক্ষণভাগের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা

প্রকাশিত ১০:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬