ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবার তারেক রহমানের ফোন Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

যেভাবে মোবাইলে দেখবেন বিশ্বকাপের খেলা

যেভাবে মোবাইলে দেখবেন বিশ্বকাপের খেলা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের কোটি ফুটবলপ্রেমীর মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সবাইকে নিয়ে টিভির সামনে বসার প্রস্তুতি চলছে পুরোদমে। তবে এবার শুধু টেলিভিশনেই নয়, স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও সহজেই উপভোগ করা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।

বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন। ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব নিয়ে দেশের দর্শকদের জন্য এই সুযোগ নিশ্চিত করেছে চ্যানেলগুলো।

টিভি সম্প্রচারের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মেও বিশ্বকাপ দেখার ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগ করা যাবে।

মোবাইলে বিশ্বকাপ দেখতে ব্যবহার করা যাবে মাই রবি, টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপ। এসব প্ল্যাটফর্মে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাবেন দর্শকরা।

জানা গেছে, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকারও বেশি।

ফলে টেলিভিশন কিংবা মোবাইল যে মাধ্যমেই হোক না কেন, ফুটবলের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দেশের কোটি সমর্থক।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

যেভাবে মোবাইলে দেখবেন বিশ্বকাপের খেলা

প্রকাশিত ১১:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬