ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল Logo পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা

মেক্সিকোর ঐতিহ্য, ইতিহাস ও শিকড়কে তুলে ধরে এক চমৎকার নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই উদ্বোধনী অনুষ্ঠানে মেতে ওঠে গ্যালারি। মাঠের খেলোয়াড়দের প্রতি সমর্থন ও শুভকামনা জানাতে সেখানে উপস্থিত হয়ে গান পরিবেশন করেন বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা। তাঁর সঙ্গে এই সুরের ভেলায় যোগ দিয়েছেন গায়িকা ইজে-ও।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ঐতিহাসিক এই আসরে তিনটি দেশেই আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শহরগুলোর মধ্যে রয়েছে মেক্সিকোর মেক্সিকো সিটি, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

এদিকে ‘প্রাসাদের নগরী’ হিসেবে পরিচিত মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিকেরা। উদ্বোধনী এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

জনপ্রিয়

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা

প্রকাশিত ০২:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬