ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা Logo একসঙ্গে ৭ শতাধিক কর্মী ছাঁটাই করল কেয়া গ্রুপ Logo সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান Logo প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী Logo ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য Logo ইসলামাবাদে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার Logo মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–এই দেশটা সবার: প্রধানমন্ত্রী Logo রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা Logo বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ইন্টার্নশিপ, ভাতা ১০০০০, অফিস ৮টা থেকে ৫টা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রংপুরে জনতার ঢল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা

মেক্সিকোর ঐতিহ্য, ইতিহাস ও শিকড়কে তুলে ধরে এক চমৎকার নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই উদ্বোধনী অনুষ্ঠানে মেতে ওঠে গ্যালারি। মাঠের খেলোয়াড়দের প্রতি সমর্থন ও শুভকামনা জানাতে সেখানে উপস্থিত হয়ে গান পরিবেশন করেন বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা। তাঁর সঙ্গে এই সুরের ভেলায় যোগ দিয়েছেন গায়িকা ইজে-ও।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ঐতিহাসিক এই আসরে তিনটি দেশেই আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শহরগুলোর মধ্যে রয়েছে মেক্সিকোর মেক্সিকো সিটি, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

এদিকে ‘প্রাসাদের নগরী’ হিসেবে পরিচিত মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিকেরা। উদ্বোধনী এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

জনপ্রিয়

সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা

প্রকাশিত ০২:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬