ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সমালোচনার মুখে কবি নজরুল কলেজ রোভার স্কাউটে পুনরায় অন্তর্ভুক্ত ছাত্রদল কর্মী মমিন Logo শিশুর কোলে গন্ধগোকুল পেছনে সজারু, জানা গেল আসল ঘটনা Logo দল হারের পর শুনলেন বাবাও নেই, সংবাদ সম্মেলন ছাড়লেন কোচ Logo বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র Logo বিশ্বকাপের আবহে গাজায় নিহত ফিলিস্তিনি গোলকিপার Logo রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০টি প্রতিষ্ঠান Logo চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০ Logo মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক, কাটেনি অনিশ্চয়তা Logo নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন, পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

প্রতিবেশীদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।

জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালা জানান প্রতিবছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মূখ্য মন্ত্রীর জন্য বাংলাদেশের উন্নতমানের আম্রপালি এবং হাঁড়িভাঙ্গা জাতের ৫০০ কেজি আম উপহার স্বরূপ পাঠানো হয়েছে। বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।

জনপ্রিয়

সমালোচনার মুখে কবি নজরুল কলেজ রোভার স্কাউটে পুনরায় অন্তর্ভুক্ত ছাত্রদল কর্মী মমিন

শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

প্রকাশিত ০৯:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬