ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ Logo ক্ষমতাকে প্রশ্ন করার নামই সাংবাদিকতা: তথ্যমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে নতুন কোনো অবকাঠামো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ Logo তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ Logo ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। বাংলাদেশ কাউকেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না।’

বুধবার (১ জুলাই) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বাসভবনে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে একটি স্মারক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও এ ক্ষেত্রে দেশের অর্জনের কথাও স্মরণ করেন।

ইতালি দূতাবাসের কনস্যুলার চ্যান্সেলরির প্রধান লরা শিলা অনুষ্ঠানের সূচনা করেন। পরে তিনি পুষ্পস্তবক অর্পণের আগে হামলার সব নিহত ব্যক্তির নাম পাঠ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) আলবার্ট সিয়া এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন।

হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১ জুলাইয়ের সন্ত্রাসী হামলাকে মানবতার ওপর এক নৃশংস আঘাত হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান কূটনৈতিক এলাকায় অবস্থিত হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালি, সাতজন জাপান, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।

পরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ হামলাকারী নিহত হন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই জিম্মিসংকট বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত। সূত্র: ইউএনবি

জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত ০৫:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬