ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ধ্বংস করে দেওয়া বিচার বিভাগকে পুনর্নির্মাণের আহ্বান রিজভীর

দেশের ধ্বংস করে দেওয়া বিচার বিভাগকে পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা অ্যাটর্নি জেনারেলের কলম থেকে আদালতের রায় আসতো।

বুধবার (১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সরকার বিচার বিভাগ এবং আইনি প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনার আমলে আদালতের জজ যারা ছিলেন সবাই শেখ হাসিনার তাবেদারি করেছেন। আদালত ও আইনি প্রক্রিয়া শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন নতুন করে বিনির্মাণ করতে হবে। দেশের বিচার ব্যবস্থা যেন হাসিনার মতো না হয়। ন্যায্যতা যেন প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বাজেট পাসের পর প্রচলিত নৈশভোজ বাতিল করে প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় করার উদ্যোগ সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। বিগত সময়ে ফ্যাসিবাদের শক্ত কামড় আমরা দেখেছি। সেই কামড়ের মধ্যেই যারা প্রতিরোধ করেছেন তাদের ভূমিকা অনস্বীকার্য। আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

জনপ্রিয়

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

ধ্বংস করে দেওয়া বিচার বিভাগকে পুনর্নির্মাণের আহ্বান রিজভীর

প্রকাশিত ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬