ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ? Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি

জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩০ বার পঠিত

জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় শহীদ আনাস হল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। পরবর্তীতে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের স্মরণে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদের, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা এতে অংশ নেন।

বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “আজকের এই দিনে আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনাটি বাংলাদেশের সকল শিক্ষার্থী-জনতা এবং পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করতে শহীদ আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এজন্য রাষ্ট্রীয়ভাবে আজকের এই দিনকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই দিনটিকে যথাযথ মর্যাদায় দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করছি। আর অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে পঙ্গুত্ববরণ করেছেন তাঁদের প্রতি সমবেদনা ও সুস্বাস্থ্য কামনা করছি।”

জনপ্রিয়

শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

প্রকাশিত ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬