ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান Logo ফিফটির পর ৬ উইকেট মিনহাসের, ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার Logo ‘ক্ষমা চাইতেই হবে’ টাইগারকে হামলার পর সালমানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি Logo সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে Logo হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না Logo জেএম সেন হলের পূজামণ্ডপে ‘প্রথম প্রধানমন্ত্রী’ তারেক রহমান Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি

জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৯২ বার পঠিত

জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় শহীদ আনাস হল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। পরবর্তীতে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের স্মরণে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদের, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা এতে অংশ নেন।

বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “আজকের এই দিনে আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনাটি বাংলাদেশের সকল শিক্ষার্থী-জনতা এবং পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করতে শহীদ আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এজন্য রাষ্ট্রীয়ভাবে আজকের এই দিনকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই দিনটিকে যথাযথ মর্যাদায় দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করছি। আর অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে পঙ্গুত্ববরণ করেছেন তাঁদের প্রতি সমবেদনা ও সুস্বাস্থ্য কামনা করছি।”

জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

প্রকাশিত ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬