ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুবি শাখা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবছার উদ্দিন ইফতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী শাওন।

‎সোমবার (৩ আগষ্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এই কমিটি ঘোষণা করেন।

‎নবমনোনীত সাধারণ সম্পাদক সাধারণ গাজী শাওন বলেন, “সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার হলো সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলা। পবিত্র কুরআন ও সুন্নাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমে ক্যাম্পাসে একটি সুস্থ, সুন্দর ও জ্ঞানচর্চাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”

‎তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত একাডেমিক পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী ও সেবাধর্মী উদ্যোগ গ্রহণ আমাদের অগ্রাধিকার থাকবে। আমরা বিশ্বাস করি, আন্তরিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতার সমন্বয়েই একটি শক্তিশালী ও আস্থাভাজন ছাত্রসংগঠন গড়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের অংশগ্রহণ, গঠনমূলক পরামর্শ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ক্যাম্পাসে আদর্শ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীদের আস্থার প্রতীক হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

‎নবমনোনীত সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, “আমাদের প্রধান অঙ্গীকার হলো কুরআন-সুন্নাহর আলোকে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলা। ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চা ক্যাম্পাসে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করব, ইনশাআল্লাহ।”

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

প্রকাশিত ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬