ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক Logo সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা Logo মসজিদের বিদ্যুৎ নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির Logo বসনিয়ার কাছে পোল্যান্ডের হার Logo বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যের ফাঁদে আরও ২১ লাখ মানুষ Logo লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে নিতে পারে ইরান, বললেন ট্রাম্প Logo একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ Logo বিদেশি অনুদানে টান: অর্থায়ন ঝুঁকিতে ২,২০০ এনজিও Logo ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতা দেখা দিতে পারে Logo মিয়ানমারের ১০ হাজার নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া

নতুন সাজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্বনামধন্য লাক্সারি ফাইন জুয়েলি ব্র্যান্ড ‘আমিশা ডাচেস কালেকশন’-এর রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক উজ্জ্বল তারকা নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা অনুষ্ঠানের একগুচ্ছ ছবিতে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি। বেশ হাসি-খুশিতে ক্যামেরায় ধরা দিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে অভিনেত্রী লেখেন, অনুপ্রেরণাদায়ী নারী, রাজপরিবারের সদস্য এবং চিরন্তন আভিজাত্যের সান্নিধ্যে এক অসাধারণ সন্ধ্যা। সবচেয়ে মনোরম ও অভিজাত পরিবেশে উদযাপিত হলো ‘আমিশি ডাচেস কালেকশন’-এর জমকালো উদ্বোধন।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

আমিশা ডাচেস কালেকশন হলো স্বনামধন্য লাক্সারি ফাইন জুয়েলারি ব্র্যান্ড আমিশার একটি রাজকীয় ও বিশেষ গহনার সম্ভার। মুকুটের আদলে ডিজাইন করা খাঁটি সোনা ও হীরার এই এক্সক্লুসিভ কালেকশনটি আধুনিক ও আত্মবিশ্বাসী নারীদের সম্মান জানাতে তৈরি করা হয়েছে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবিতে ঢালিউড অভিনেত্রীকে একটি জমকালো ও অভিজাত অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তিনি পরেছেন অফ-শোল্ডার সাদা গাউন, যা তার সাজকে মার্জিত ও রাজকীয় আবহ দিয়েছে। গলায় রয়েছে হীরা ও সবুজ পান্নার সমন্বয়ে তৈরি একটি দৃষ্টিনন্দন নেকলেস, সঙ্গে বড় ঝুমকা, আংটি ও একাধিক ব্রেসলেট।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

নুসরাত ফারিয়া শুধু চলচ্চিত্রেই নয়, সংগীতেও রেখেছেন তার দক্ষতার ছাপ। তার গাওয়া ‘পটাকা’ এবং ‘বুম বুম’ গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলেছে। তিনি বিভিন্ন সামাজিক ইস্যুতে তার অবস্থান তুলে ধরেন এবং তরুণদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হন।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবিতে একটি অভিজাত ও নান্দনিক জুয়েলারি অনুষ্ঠানের দৃশ্য দেখা যাচ্ছে। পেছনের সাজসজ্জায় ‘আমিশা ফাইন জুয়েলস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন নারীর সঙ্গে আড্ডা দিচ্ছেন নুসরাত ফারিয়অ। তাদের পোশাকে রয়েছে নানা ধরনের আভিজাত্য ও বৈচিত্র্য। কেউ পরেছেন লাল ঐতিহ্যবাহী পোশাক, কেউ শাড়ি, আবার কেউ আধুনিক গাউন। মাঝখানে সাদা পোশাকে থাকা নুসরাত ফারিয়াকে গলায় ও হাতে ঝলমলে জুয়েলারি বিশেষভাবে নজর কাড়ছে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

নুসরাত ফারিয়া একই সঙ্গে অভিনেত্রী, মডেল, গায়িকা ও টেলিভিশন উপস্থাপক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৫ সালে তার অভিনয় যাত্রা শুরু হয় কলকাতার চলচ্চিত্র ‘আশিকি’ দিয়ে, যা দিয়ে তিনি দুই বাংলায় তুমুল আলোচিত হন। তার স্টাইলিশ উপস্থিতি, আত্মবিশ্বাসী অভিনয় ও গ্ল্যামারাস লুক তাকে অল্প সময়েই বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকাদের কাতারে নিয়ে এসেছে।