ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম Logo যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন হান্টার বাইডেন Logo বগুড়ায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত Logo পরকীয়া প্রেমিকের যোগসাজশে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ Logo মাঝ আকাশেই ফুরিয়ে গেল প্লেনের তেল, এরপর যা হলো Logo সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কবি নজরুল কলেজ শাখার ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ Logo ঝাঁঝালো গন্ধে শ্রেণিকক্ষে অজ্ঞান ২৫ শিক্ষার্থী, অনেকেরই জ্ঞান ফেরেনি

সাকিব বিরোধী আন্দোলন-স্লোগানে উত্তাল মিরপুর

আর মাত্র চার দিন পর মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামার কথা রয়েছে দুই দলের। আর এই ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর কথা রয়েছে সাকিব আল হাসানের। কিন্তু তার আগেই উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট।

আজ দেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না সাকিব। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টার একটি ফ্লাইটে এ অলরাউন্ডারের দেশে ফেরার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে সাকিবকে দেশে আসতে নিষেধ করেছে বিসিবি।

বোর্ডের পরামর্শে ফ্লাইট বাতিল করেছেন সাকিব। তবে সাকিবের না আসার খবরেও শান্ত হননি বিক্ষুদ্ধ জনতা। বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ সাকিব ইস্যুতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বিরাজ করছিল থমথমে অবস্থা।

সাকিব-বিরোধীদের স্লোগানে রীতিমতো উত্তাল হয়ে ওঠে স্টেডিয়ামের আশেপাশের এলাকা। এ সময় বিভিন্ন স্লোগান দিচ্ছিল আন্দোলনকারী জনতা। স্টেডিয়ামের আশপাশের দেয়ালে নানা স্লোগান লিখেছেন তারা। এঁকেছেন গ্রাফিতিও।

একদিকে ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অন্যদিকে মাঠের বাইরে স্লোগান দিচ্ছেন সাকিব-বিরোধীরা। এ অবস্থায় স্টেডিয়াম এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কঠোর অবস্থান নেয় আইন-শৃঙ্খলাবাহিনী।

পুলিশের কড়া নিরাপত্তার মাঝেই অনুশীলন চালিয়ে যান দক্ষিণ আফ্রিকা ক্রিকেটাররা। নিরাপত্তার স্বার্থে শেরে বাংলার তিন নম্বর গেট থেকে মিডিয়া গেট পর্যন্ত ৫০০ গজের মধ্যে যান চলাচল নিষিদ্ধ করে আইনপ্রয়োগকারী সংস্থা।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম

সাকিব বিরোধী আন্দোলন-স্লোগানে উত্তাল মিরপুর

প্রকাশিত ১২:৩৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪