ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ি এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ছেলে অপ্রতিমের লাশ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নিখোঁজের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন স্থানে তার রক্তাক্ত লাশ পাওয়া গেছে।

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নামে ওই কিশোর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়দের খবরে কুমিল্লা বিশ্ববিদ্যালযয়ের অদূরে সানন্দ নামক স্থানে একটি শিশুর লাশ পাওয়া গেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এটি অপ্রতিমের লাশ বলে নিশ্চিত করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “বিশ্ববিদ্যালয়ের দুটি টিম গতকাল থেকে কাজ শুরু করে। আজ তার লাশ পাওয়া গেছে। আমাদের সন্তানের লাশ কত ভারি তা বুঝানোর ক্ষমতা নেই।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম। বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজ দেখে তুহিন নামের স্থানীয় এক ছেলেকে অপ্রতিমের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক ছিল। আমরা সেটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা তাদের কাজ করে যাচ্ছেন।”

এ বিষয়ে মোস্তাইন বিল্লাহ ফেরদৌস (অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল) বলেন, “আমরা নিখোঁজ হওয়া শিক্ষার্থীর রক্তাক্ত লাশ পেয়েছি। ঘটনাটির  সঙ্গে কারা জড়িত, সেই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।”

জনপ্রিয়

উন্মুক্ত হলো জুবিন গার্গের সঙ্গে রত্নার অপ্রকাশিত গান ‘ফেলে আসা’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

প্রকাশিত ১১:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬