ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্বর্ণের দোকানে বিক্রি হতো গাঁজা Logo যবিপ্রবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক অণুজীব দিবস Logo ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমকে একটি শেয়াল কামড়াচ্ছিল’– প্রত্যক্ষদর্শী Logo পাবিপ্রবিতে ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে ‘ক্র্যাক দ্য স্কলারশিপ’ শীর্ষক কর্মশালা ‎ Logo পাবিপ্রবিতে ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে ‘ক্র্যাক দ্য স্কলারশিপ’ শীর্ষক কর্মশালা Logo চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ Logo আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ: কুমিল্লার এসপি Logo উন্মুক্ত হলো জুবিন গার্গের সঙ্গে রত্নার অপ্রকাশিত গান ‘ফেলে আসা’ Logo চ্যাম্পিয়ন আর্সেনালকে উড়িয়ে ব্রাইটনের দাপুটে জয় Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ: কুমিল্লার এসপি

আমাদের একাধিক তদন্ত দল মাঠে কাজ করছে এবং কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ নিছক আইফোন ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিলো-তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তানের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মো. আনিসুজ্জামান বলেন, ‘আজকের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি আমাদের অন্তরকে নাড়া দিয়েছে। কী কারণে এই ছোট শিশুটিকে হত্যা করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। এটি কি শুধু একটি আইফোনের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে-তাও তদন্ত করে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করা না হচ্ছে, ততক্ষণ আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘন্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে তুহিন আনাস ও ফাহিম নামের তিনজনকে সন্দেহভাজন গ্রেফতার করেছে পুলিশ।

জনপ্রিয়

স্বর্ণের দোকানে বিক্রি হতো গাঁজা

আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ: কুমিল্লার এসপি

প্রকাশিত ১২:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬