ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

৩ দেশ সফরে গেলেন পররাষ্ট্র সচিব

চেক প্রজাতন্ত্র, জার্মানি এবং বসনিয়া-হার্জেগোভিনা সফরে গেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পাঁচ দিনের সফরে পররাষ্ট্র সচিব রোববার (১ ডিসেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২-৫ ডিসেম্বর প্রাগ, বার্লিন এবং সারায়েভো সফর করবেন পররাষ্ট্র সচিব। এর মধ্যে ২-৩ ডিসেম্বর চেক প্রজাতন্ত্রের প্রাগে থাকবেন। প্রাগে সফরকালে তিনি বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন। আগামী ৩ ডিসেম্বর প্রাগ থেকে জার্মাানির রাজধানী বার্লিন যাবেন পররাষ্ট্র সচিব। তিনি বার্লিনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করবেন। সবশেষ, পররাষ্ট্র সচিব যাবেন বসনিয়া-হার্জেগোভিনা। আগামী ৪-৫ ডিসেম্বর তিনি বসনিয়া-হার্জেগোভিনায় সফরে থাকবেন। সফরকালে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয় পেশাদার কূটনীতিক জসীম উদ্দিনকে। পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইমেন্টে নিউইয়র্ক এবং ওয়াশিংটন সফর করেন জসীম উদ্দিন। এরপর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে জসীম উদ্দিন অক্টোবরে মস্কো সফর করেন। তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

৩ দেশ সফরে গেলেন পররাষ্ট্র সচিব

প্রকাশিত ০২:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪