ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক Logo যে কারণে পদত্যাগ করলেন ইশরাক Logo ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে Logo সম্রাট আশুরবানিপাল ও পৃথিবীর প্রথম গ্রন্থাগার Logo কম্বোডিয়ায় মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন মঙ্গলবার Logo দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে : প্রধানমন্ত্রী Logo মঙ্গল অভিযানের স্বপ্নে আইইউবিতে ৩০ কিশোরীর ‘স্পেস মিশন’ Logo এমপিওভুক্ত শিক্ষকরাও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: আইনমন্ত্রী Logo ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

৩ দেশ সফরে গেলেন পররাষ্ট্র সচিব

চেক প্রজাতন্ত্র, জার্মানি এবং বসনিয়া-হার্জেগোভিনা সফরে গেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পাঁচ দিনের সফরে পররাষ্ট্র সচিব রোববার (১ ডিসেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২-৫ ডিসেম্বর প্রাগ, বার্লিন এবং সারায়েভো সফর করবেন পররাষ্ট্র সচিব। এর মধ্যে ২-৩ ডিসেম্বর চেক প্রজাতন্ত্রের প্রাগে থাকবেন। প্রাগে সফরকালে তিনি বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন। আগামী ৩ ডিসেম্বর প্রাগ থেকে জার্মাানির রাজধানী বার্লিন যাবেন পররাষ্ট্র সচিব। তিনি বার্লিনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করবেন। সবশেষ, পররাষ্ট্র সচিব যাবেন বসনিয়া-হার্জেগোভিনা। আগামী ৪-৫ ডিসেম্বর তিনি বসনিয়া-হার্জেগোভিনায় সফরে থাকবেন। সফরকালে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয় পেশাদার কূটনীতিক জসীম উদ্দিনকে। পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইমেন্টে নিউইয়র্ক এবং ওয়াশিংটন সফর করেন জসীম উদ্দিন। এরপর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে জসীম উদ্দিন অক্টোবরে মস্কো সফর করেন। তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক

৩ দেশ সফরে গেলেন পররাষ্ট্র সচিব

প্রকাশিত ০২:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪