ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ Logo বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও Logo সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী Logo পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের Logo খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া Logo গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা Logo নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য Logo ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র Logo আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান Logo লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

অনুমতি ছাড়া ববি মেডিকেল সেন্টারের সময়সূচি পরিবর্তন, সিনিয়র মেডিকেল কর্মকর্তাকে শোকজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের নির্ধারিত সময়সূচি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবর্তনের অভিযোগে সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামী আরা নিপাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা নোটিশে তাকে এ শোকজ করা হয়। নোটিশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম মিয়া।

নোটিশে বলা হয়, ডা. শামী আরা নিপা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দপ্তর প্রধানের রুটিন দায়িত্বে নিয়োজিত। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ নির্ধারিত মেডিকেল সেন্টার খোলা রাখার সময় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল রাখার পরিবর্তে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই তিনি একক সিদ্ধান্তে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়সূচি পুনর্নির্ধারণ করেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব, উপাচার্য, রেজিস্ট্রার, মেডিকেল সেন্টার এবং সংশ্লিষ্ট ব্যক্তির নথিতে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।

জনপ্রিয়

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’

অনুমতি ছাড়া ববি মেডিকেল সেন্টারের সময়সূচি পরিবর্তন, সিনিয়র মেডিকেল কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত ০৬:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬