ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মহানগর মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

Screenshot

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মহানগর মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে, কলেজের অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমান প্রজন্মের জন্য এর গুরুত্ব।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের গল্প তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্বপ্ন একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ তাদের অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচবে। বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের প্রেরণা হোক। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জাতির ঐক্য গড়ে তুলবে একটি পূর্ণাঙ্গ, স্বপ্নের বাংলাদেশ।

আলোচনা সভার পর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা গান ও নৃত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের গল্প ফুটিয়ে তোলে। এছাড়া কলেজ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা, কলেজের সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকমন্ডলী, সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উদযাপনের এ আয়োজন তরুণ প্রজন্মকে দেশপ্রেম এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি মহান বিজয় দিবসের লক্ষ্য ও তাৎপর্য বর্তমান প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দেবে এমন প্রত্যাশা জানান বক্তারা।

জনপ্রিয়

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

ঢাকা মহানগর মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত ১০:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪