ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১০৪ বার পঠিত

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর। নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দারের ‘শাওন আসিল ফিরে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শ্রোতার আসর।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী শংকরে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রোতার আসর।

এবারের আসরের শিল্পীরা ছিলেন শামিমা পারভীন শিমু এবং সুমন মজুমদার। শুরুতে দুটি নজরুল সংগীত পরিবেশন করেন নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দার। শামিমা পারভীন শিমু পরিবেশন করেন নজরুল সংগীত ‘নয়নে নিদ নাহি’, ‘সন্ধ্যা গোধুলি লগনে কে’ সহ সাতটি গান। সুমন মজুমদার পরিবেশন করেন ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’, ‘মম মধুর ও মিনতি শোন ঘন’।

তবলায় সঙ্গত করেন গৌতম সরকার, কিবোর্ড বাজান রবিন্স চৌধুরী, বাঁশি বাজান মামুনুর রশীদ এবং মন্দিরা বাজিয়েছেন প্রদীপ কুমার রায়।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর

প্রকাশিত ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪