ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পানি নিয়ে আইন-পরিকল্পনা আছে, নেই সমন্বিত ব্যবস্থাপনা Logo পিঁপড়ারা কখনো একে অপরের সঙ্গে ধাক্কা খায় না কেন Logo নিজেই বক্স ক্যামেরা বানিয়ে বদলে যাওয়া ঢাকার ছবি তুলেছেন এই আলোকচিত্রী Logo মশা দমনে ব্যর্থতার অভিযোগ, রাস্তায় মশারি টানিয়ে অবস্থান চার তরুণীর Logo ‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের Logo বিশ্বাসের বাজারে সব মাল ভেজাল Logo মানসিক রোগের ওষুধ নিয়ে এই ৫টি ভুল ধারণা আপনার মধ্যেও আছে? Logo এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ Logo সিম্পসন’স প্যারাডক্স: যখন পরিসংখ্যান মিথ্যা না বলেও ধোঁকা দেয় Logo মানসিক স্বাস্থ্য: যাদের কথা শোনা জরুরি

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১৪৬ বার পঠিত

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর। নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দারের ‘শাওন আসিল ফিরে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শ্রোতার আসর।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী শংকরে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রোতার আসর।

এবারের আসরের শিল্পীরা ছিলেন শামিমা পারভীন শিমু এবং সুমন মজুমদার। শুরুতে দুটি নজরুল সংগীত পরিবেশন করেন নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দার। শামিমা পারভীন শিমু পরিবেশন করেন নজরুল সংগীত ‘নয়নে নিদ নাহি’, ‘সন্ধ্যা গোধুলি লগনে কে’ সহ সাতটি গান। সুমন মজুমদার পরিবেশন করেন ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’, ‘মম মধুর ও মিনতি শোন ঘন’।

তবলায় সঙ্গত করেন গৌতম সরকার, কিবোর্ড বাজান রবিন্স চৌধুরী, বাঁশি বাজান মামুনুর রশীদ এবং মন্দিরা বাজিয়েছেন প্রদীপ কুমার রায়।

জনপ্রিয়

পানি নিয়ে আইন-পরিকল্পনা আছে, নেই সমন্বিত ব্যবস্থাপনা

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর

প্রকাশিত ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪