ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

রিসার্চ পেপার পাবলিকেশনে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক স্কোপাস ডাটার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

গত ৫ ডিসেম্বর নেদারল্যান্ডসভিত্তিক এলসেভিয়ার এই র‍্যাঙ্কিং প্রকাশ করে। এলসেভিয়ার’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাপত্রের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করা হয়।

তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে যবিপ্রবি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪৫০টি গবেষণাপত্র প্রকাশ করেছে।

এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে এই সাফল্য ধরে রাখার জন্য আমাদের মূল লক্ষ্য গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং গবেষণামূলক শিক্ষাকে আরও এগিয়ে নেওয়া। এ বছর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গবেষণা প্রকল্প আমরা ফান্ডিং করেছি। পাশাপাশি, গবেষণার মানোন্নয়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কোপাস-ইনডেক্সড জার্নালে কমপক্ষে একটি গবেষণাপত্র প্রকাশের শর্তে স্কলারশিপ প্রদান করছি। এছাড়া গবেষণা ও উদ্ভাবনে শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রকাশিত গবেষণাপত্র: ১৫০০+)। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (৮০০+) এবং তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭০০+)।

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা, গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতে জ্ঞানের বিনিময়ের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়। এলসেভিয়ার প্রতিবছর ২,০০০-এরও বেশি জার্নাল প্রকাশ করে, যার মধ্যে প্রতিবছর প্রায় ২.৫ লাখ নিবন্ধ যুক্ত হয়।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

রিসার্চ পেপার পাবলিকেশনে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

প্রকাশিত ১১:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫