ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ Logo মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ Logo ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন Logo প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ Logo ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র Logo বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি Logo ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন ও নিরাপদ চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ রক্ত সঞ্চালনের সঠিক পদ্ধতি তুলে ধরার লক্ষ্যে “Workshop on Blood Transfusion and Safe Practices” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) ঢাকার গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন)-এ কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রায় ৫০০ জন শিক্ষার্থী ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং(জিসিসিএন)-এর অধ্যক্ষ মোছা. শাহিনুর বেগম, উপাধ্যক্ষ সান্দ্রা রুমি মধু এবং উপদেষ্টা নিরু শামসুন্নাহার। এ সময় তারা রক্তদান ও নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফারিয়া শামসো তুসি (বিএসএমএমইউ) এবং ডা. আবরার কবির শিশির (এএমসি অ্যান্ড জিএইচ, উত্তরা)। তারা রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা, সঠিক পদ্ধতি, সম্ভাব্য ঝুঁকি এবং প্রতিরোধের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার আয়োজকরা জানান, এই ধরনের কর্মশালা ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় যুক্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা রক্তদান ও মানবিক সেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন ও নিরাপদ চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত ১২:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬