ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি Logo ‘পতিত স্বৈরাচার’ ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী Logo রিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার Logo দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট Logo নাঈমের ডাবল সেঞ্চুরি, ১০ ছক্কায় আজিজুল ১৪২, ২২ বলের ফিফটিতে জাওয়াদের রেকর্ড Logo অন্যের সঙ্গে নিজেকে তুলনা নয় Logo আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী Logo আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৭:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২৯৮ বার পঠিত

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ মার্চ রোজ শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হবে। ইফতারটি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষার্থীদের আগামী ৪ মার্চ বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট হল অফিস থেকে স্ব-স্ব হল আইডি কার্ড (আবাসিক ও অনাবাসিক) প্রদর্শন পূর্বক ইফতারের টোকেন সংগ্রহ করতে হবে।

ইফতার অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ (শুক্রবার) বিকাল ৫:২০ মিনিটে শুরু হবে। ছাত্রদের জন্য যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ এবং ছাত্রীদের জন্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এটি আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে টোকেন সংগ্রহ করে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’

কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

প্রকাশিত ০৭:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬