ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যাত্রী না তুলেই ৫ ঘণ্টা ট্রিপ, উবারের অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ Logo উৎসবমুখর পরিবেশে দক্ষিণ বনশ্রীতে চলছে ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

বিয়ে ও হলুদের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন শিরিন শিলা

চিত্রনায়িকা হিসেবে যতোটা না পরিচিতি পেয়েছেন তার চেয়ে উদ্ভট কাণ্ড ঘটিয়ে বেশি আলোচিত শিরিন শিলা। পাগল ভক্ত হুট করে তাকে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়। এরপর আন্দোলনের সময় ছাত্রদের উদ্দেশ্যে ‘সুখে থাকলে ভুতে কিলায়’-এর মতো মন্তব্য তাকে আলোচিত ও সমালোচিত করে।

এতোকিছু নিয়ে ভাইরাল হলেও নিজের প্রেমের সম্পর্ককে সেভাবে সামনে আনতে দেননি এই নায়িকা। প্রেমটা একদিন দু’দিনের নয়, ছয় বছরের। ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নায়িকা শিরিন শিলার। এবার সেই অক্টোবর মাসেই প্রেমকে পরিনতি দিলেন এই নায়িকা।

গতকাল (১০ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামীর নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট।

ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে গতকাল রাতে শিরিন শিলা সবার কাছে তার নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসে শিলা বিয়ের কাগজে সাক্ষর করছেন। স্বামী ও তিনি সাদা রঙের পোশাক বেছে নিয়েছেন বিয়ের জন্য। শিরিন শিলা পরেছিলেন ছিমছাম কাজ করা নেটের ল্যাহেঙ্গা আর তার স্বামী পরেছিলেন সাদা শেওয়ানি, পাজামা আর মুক্তোর মালা। হালকা গোলাপী রঙের গোলাপের মালা দুজন দুজনকে পরিয়ে দিয়েছেন।

ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজনের আগে সেরে নিয়েছেন ছোট্ট করে হলুদের আয়োজনও। হলুদ অনুষ্ঠানে যথারীতি হলুদ রঙকেই বেছে নেন শিলা। পরেছিলেন হলুদ শাড়ি, তাতে বিভিন্ন রঙের সুতার হাতে সেলাই করা নকশা। দু’হাত ভর্তি মেহেদি আর ফুলের গয়নায় নিজেকে সাজিয়ে তোলেন ঢাকাই ছবির এই নায়িকা।

তার হলুদে হাজির হন ঢালিউডের তরুণ তিন নায়ক সাঞ্জু জন, শিপন মিত্র ও জয় চৌধুরী।

জনপ্রিয়

যাত্রী না তুলেই ৫ ঘণ্টা ট্রিপ, উবারের অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ

বিয়ে ও হলুদের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন শিরিন শিলা

প্রকাশিত ০২:০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪