ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

ঢাকায় নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লিগ শুরু

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৫৭ বার পঠিত

ঢাকায় নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লিগ শুরু

ঢাকা সেনানিবাসের অফিসার ক্লাবের স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে ‘নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লিগ ২০২৫’। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মোট ৩০ জন মহিলা স্কোয়াশ খেলোয়াড়। তারা চারটি বিভাগ (উন্মুক্ত, এলিট, প্লেট উন্মুক্ত ও প্লেট এলিট) এ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের লীগে অংশগ্রহণকারী ক্লাব ও প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, এ ইউ বি, বিএএফ শাহীন স্কুল, ভাষানটেক স্কুল, কালশী স্কুল, কালাচাঁদপুর স্কুল, কুমিল্লা রেসিডিয়েনসিয়াল স্কুল, মীরপুর আইডিয়াল স্কুল এবং পোস্তগোলা রিয়ারভিউ স্কুল।

এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, এসপিপি। লিগটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং চারটি বিভাগীয় ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল, বিকেল ৩টায়।

পূর্ব নির্ধারিত স্পনসর প্রত্যাহার করে নেয়ায় এবারের আয়োজন ফেডারেশনের নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হচ্ছে। বাজেট সীমাবদ্ধতার মধ্যেও এই আয়োজন মহিলাদের স্কোয়াশে অংশগ্রহণ বাড়াতে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতির মান যাচাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, এসজিপি, এসইউপি, পিএসসি, পিএইচডি।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকায় নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লিগ শুরু

প্রকাশিত ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫