ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

হাবিপ্রবিতে সম্পন্ন হলো দুইদিনব্যাপী ফার্স্ট এইড ট্রেনিং

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সফলভাবে সম্পন্ন হয়েছে দুইদিনব্যাপী ফার্স্ট এইড ট্রেনিং কর্মশালা।

বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট টিম (Bangladesh Red Crescent Society, HSTU Team ) এর আয়োজনে এবং দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগীতায় এই প্রশিক্ষণ কর্মসূচি গত ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মোট ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসা, দুর্ঘটনার সময় করণীয়, আহত ব্যক্তিকে নিরাপদে স্থানান্তর, রক্তপাত নিয়ন্ত্রণসহ জরুরি অবস্থায় জীবনরক্ষাকারী বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেহেদী হাসান এবং বিশাল। তারা ফার্স্ট এইড বিষয়ক বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দিক তুলে ধরেন। তাদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা মাঠপর্যায়ে অনুশীলনের সুযোগ পান।

হাবিপ্রবি রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা ফার্স্ট এইড বিষয়ে সচেতনতা ও দক্ষতা অর্জন করে যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা প্রদানে সক্ষম হবে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

হাবিপ্রবিতে সম্পন্ন হলো দুইদিনব্যাপী ফার্স্ট এইড ট্রেনিং

প্রকাশিত ০৯:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫