ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

হাবিপ্রবিতে ধর্মহীন প্রজন্মের উত্থান নিয়ে শীর্ষক সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সেন্ট্রাল মসজিদে ধর্মহীন প্রজন্মের উত্থান: কারণ, বাস্তবতা ও প্রতিকার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৪টা ৩০ মিনিটে হাবিপ্রবি মুসলিম শিক্ষার্থী বন্ধুমহলের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়েখ হারুন ইযহার হাফিযাহুল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে ইউরোপের খ্রিস্টান সমাজে ধর্মহীনতার উত্থান, তাদের সাংস্কৃতিক বিপর্যয় এবং পরবর্তীকালে সমাজে ঘটে যাওয়া বিপ্লবের কারণ বিশ্লেষণ করেন।

তিনি বলেন, যে সমাজ আল্লাহর দিকনির্দেশনা থেকে বিচ্যুত হয়, সেখানে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম কীভাবে জীবন পরিচালনায় সঠিক দিকনির্দেশনা দিতে পারে, তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।

বক্তব্যে শায়েখ হারুন শিক্ষার্থীদের আহ্বান জানান— ইসলামের আলোকে বিজ্ঞান ও আধুনিক সমাজব্যবস্থার সঙ্গে নিজেদের জীবনকে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তোলার জন্য।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা মনোযোগসহকারে বক্তার বক্তব্য শ্রবণ করেন।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

হাবিপ্রবিতে ধর্মহীন প্রজন্মের উত্থান নিয়ে শীর্ষক সেমিনার

প্রকাশিত ০৭:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫