ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

জাকসুর উদ্যোগে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণে সচেতনতামূলক সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে “শিক্ষার্থীদের খাবার হোক নিরাপদ ও স্বাস্থ্যকর” শীর্ষক এক সচেতনামূলক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারকের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ডাইনিং, ক্যান্টিন এবং খাবার হোটেলগুলোর খাবার মান সন্তোষজনক নয়। যার ফলে শিক্ষার্থীদের বিভিন্ন সময় শারীরিকভাবে অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে।

এসময় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা দোকান মালিক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভায় খাবার প্রস্তুত, সংরক্ষণ, পরিবেশন ও দোকানের পরিচ্ছন্নতা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও উক্ত মতবিনিময় সভা থেকে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণে সবাইকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সভা শেষে তিন কার্যদিবসের মধ্যে ক্যাম্পাসের সব দোকানে খাবারের উপর ঢাকনা ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া আগামী দুই দিনের মধ্যে জাকসুর পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা বিষয়ে আরও কিছু নির্দেশনা সম্বলিত চিঠি দোকান মালিকদের কাছে পাঠানো হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছাঃ রৌশন আরা বেগম।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতারা উপস্থিত ছিলেন।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

জাকসুর উদ্যোগে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণে সচেতনতামূলক সেমিনার

প্রকাশিত ১১:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫