ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ Logo জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবি ভিসির শোক প্রকাশ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মোঃ এনামউল্যা।

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় ভিসি অধ্যাপক ড. মোঃ এনামউল্যা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন,সংসদীয় রাজনীতি ও নারী নেতৃত্বের বিকাশে এক অনন্য ভূমিকা পালন করেছেন৷ তিনি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। তার নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতা দেশের রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ মহান এই নেত্রীর প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি ও শূন্যতা।

তিনি আরও বলেন, তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে ৷ দেশের প্রতিটি সংকট ও ক্রান্তিকালে তিনি জাতির কান্ডারী হিসেবে আবির্ভূত হয়ে হাল ধরেছেন৷ দেশপ্রেম ও জনগণের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা পৃথিবীর ইতিহাসে বিরল। স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির সকল নিপীড়ন,জেল-জুলুম নির্যাতন সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেননি৷ তাই তিনি হয়ে উঠেন ‘আপোষহীন নেত্রী’৷ দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে৷

তিনি বলেন, শোকের এই মুহূর্তে আমি মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন সেই দোয়া করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন,স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, আজ সকাল ৬ টায় বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

জনপ্রিয়

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবি ভিসির শোক প্রকাশ

প্রকাশিত ০৭:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫