ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে Logo ০% ইএমআই ও বিশেষ অফারে ভিভো ভি৮০ লাইট প্রি-অর্ডারে Logo বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল Logo ‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি Logo দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০ Logo ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার Logo ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের মামলা Logo ‘কংস’ চরিত্রের মানুষেরা রাষ্ট্রে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদের দুর্নীতি খুঁজতে মন্ত্রণালয়ে নথি চেয়েছে দুদক Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুবি ছাত্র দলের দোয়া মাহফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবি শাখা ছাত্রদল।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা কেন্দ্রীয় মাসজিদে এই আয়োজনটি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং অন্যান্য নেতাকর্মী-সহ সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘বেগম খালেদা জিয়া তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্রদলের অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের একজন অভিভাবক। তিনি ইসলামি মূল্যবোধ বিশ্বাসী চিন্তাধারার ছিলেন। তিনি মধ্যম পন্থায় বাংলাদেশকে পরিচালনা করেছিলেন। তিনি কারো সাথে শত্রুভাবাপন্ন হননি। সংকটকালীন সময়েও তিনি বলেছিলেন এই দেশই তার আশ্রয়স্থল এবং এই দেশের মানুষই তার আস্থার জায়গা।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী এ দেশের মানুষকে অধিক ভালোবাসতেন, দেশের মানুষকে নিজের আপন ভাবতেন। তিনি সবার ঊর্ধ্বে দেশের স্বার্থকে বিবেচনা করেছিলেন। ওনার সেই আদর্শ, নীতি-নৈতিকতা, বিশ্বাস লালন করে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সহায়তা করবো। ওনার যে স্পিরিট তা ধারণ করে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। সকল মতবাদের, সকল দলের লোকজনকে নিয়ে বাংলাদেশকে সাজাবেন। সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি এবং দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি, মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

জনপ্রিয়

রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুবি ছাত্র দলের দোয়া মাহফিল

প্রকাশিত ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬