ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ Logo গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভিন্নমতকে সম্মান করা : মির্জা ফখরুল

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

মিরপুরে টানটান উত্তেজনার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে রাজশাহী ওয়ারিয়র্স।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। শুরুতে তামিম ইকবাল ও ফারহান আহমেদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো সূচনা পায় দল। ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙে ফারহানের ২৬ রানে আউট হওয়ার মাধ্যমে। তামিম করেন ১৫ বলে ৩২ রান।

এরপর নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এসএম মেহেরব দ্রুত ফিরলে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। সেই চাপ সামাল দেন উইলিয়ামসন ও জেমস নিশাম। ষষ্ঠ উইকেটে তাদের ৭৭ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় দল। নিশাম ২৬ বলে ৪৪ রান করেন।

জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। মাত্র ৭ রানে ওপেনার জাকির হাসান ও তিনে নামা আরিফুল ইসলাম ফিরলে চাপে পড়ে তারা। এরপর পারভেজ ইমন ও স্যাম বিলিংস প্রতিরোধ গড়ে দলকে ম্যাচে ফেরান। ইমন ৪৮ ও বিলিংস ৩৭ রান করেন।

তবে এই দুজনের বিদায়ের পর আর কেউই ইনিংস লম্বা করতে পারেননি। আফিফ হোসেন ভালো শুরু করলেও ১২ বলে ২১ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ও ক্রিস ওকস চেষ্টা চালালেও প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় সিলেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে তাদের ইনিংস।

এতে ১২ রানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

জনপ্রিয়

জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

প্রকাশিত ১১:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬